হরমুজ প্রণালির ওপর যুক্তরাষ্ট্রের ৫৬তম এমকিউ-৯ রিপার ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) মহাকাশ শাখা। বুধবার স্থানীয় সময় ভোর সাড়ে চারটার দিকে উন্নত আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ব্যবহার করে ড্রোনটি ধ্বংস করা হয় বলে জানিয়েছে বাহিনীটি।
বুধবার (৪ নভেম্বর) প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসির জনসংযোগ বিভাগ জানায়, হরমুজ প্রণালির ওপর ড্রোনটি ভূপাতিত করা হয়েছে। এটি ওই কৌশলগত জলপথে ধ্বংস করা যুক্তরাষ্ট্রের ৫৬তম এমকিউ-৯ ড্রোন বলে দাবি করেছে তারা।
বিবৃতিতে আরও বলা হয়, ইরানের নৌ ও মহাকাশ বাহিনী বুধবার বিভিন্ন অভিযান পরিচালনা করেছে। একই বিবৃতিতে হরমুজ প্রণালির দক্ষিণে নিষিদ্ধ নৌপথ অতিক্রমের চেষ্টার অভিযোগে চারটি তেলবাহী ট্যাংকার ধ্বংস এবং দুটি জাহাজ আটকের কথাও জানানো হয়।
আইআরজিসি তাদের বিবৃতিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারিও দিয়েছে। বাহিনীটি বলেছে, তাদের যোদ্ধারা চূড়ান্ত আঘাত হানতে প্রস্তুত রয়েছে। ৪ নভেম্বর যুক্তরাষ্ট্রের জন্য ১৯৭৯ সালের মতো আরেকটি পরাজয়ের দিন হবে বলেও মন্তব্য করেছে তারা।
তবে ড্রোন ভূপাতিতের দাবির বিষয়ে যুক্তরাষ্ট্রের কোনো বক্তব্য বা স্বাধীনভাবে যাচাই করা তথ্য প্রেস টিভির প্রতিবেদনে উল্লেখ করা হয়নি। সূত্র: ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি
‘ট্রাম্পকে তুলে ডাস্টবিনে ফেলার’ ভিডিও ভাইরাল!
যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম কৃষ্ণাঙ্গ স্পিকার হতে যাচ্ছেন হাকিম জেফরিস
হরমুজে চার তেলবাহী ট্যাংকার ধ্বংসের দাবি আইআরজিসি'র