হরমুজে চলাচলে ট্যাংকার মালিকদের সতর্ক করলো ইরান

আপডেট : ১৮ নভেম্বর ২০২৬, ০৯:২৪ এএম

হরমুজ প্রণালিতে নৌ-মাইনে আঘাতের পর তৃতীয় একটি তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌবাহিনী।

এক বিবৃতিতে আইআরজিসি নৌবাহিনী জানায়, মঙ্গলবার (১৭ নভেম্বর) দিনের মধ্যে ঝুঁকিপূর্ণ এলাকায় প্রবেশ করা ট্যাংকারগুলোতে ঘটে যাওয়া বিস্ফোরণের বিবরণ তুলে ধরেছে তারা।

বিবৃতিতে বলা হয়, সর্বশেষ বিস্ফোরণের পরও ট্যাংকারটিতে আগুন জ্বলছে। বিস্ফোরণ ও পরবর্তী অগ্নিকাণ্ডের বিশাল শিখা আশপাশের উপকূলীয় এলাকাকে আলোকিত করছে।

আইআরজিসি নৌবাহিনীর দাবি, গত দুই সপ্তাহে ওই এলাকায় নৌমাইনে আঘাত হানা জাহাজের সংখ্যা ‘নজিরবিহীন’।

বাহিনীটি এসব ঘটনার জন্য হরমুজ প্রণালি উন্মুক্ত রয়েছে—যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর এমন আশ্বাসের ওপর নির্ভর করার ঝুঁকির কথা তুলে ধরেছে।

তাদের বক্তব্য, সাম্প্রতিক বিস্ফোরণ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক রয়েছে বলে ওয়াশিংটনের দাবির সঙ্গে সাংঘর্ষিক। মার্কিন কর্মকর্তাদের বক্তব্যের ওপর নির্ভর করে ঝুঁকিপূর্ণ ওই জলপথে চলাচল না করতে তেলবাহী ট্যাংকারের মালিকদের সতর্ক করেছে আইআরজিসি নৌবাহিনী। আগের ঘটনাগুলোকে জাহাজ মালিকদের জন্য সতর্কবার্তা হিসেবেও উল্লেখ করেছে তারা।

এদিকে, মঙ্গলবার ইরানের নৌবাহিনী একই ধরনের আরও চারটি ঘটনার কথা জানিয়েছে।

এসজেড/ওয়াইএ
আরও পড়ুন
সর্বশেষপঠিত