যুদ্ধে আহত ইসরায়েলি সেনাদের ৭০ শতাংশই আবার দায়িত্বে ফিরেছেন

আপডেট : ২২ নভেম্বর ২০২৬, ১২:৪৩ পিএম

গত তিন বছরে বিভিন্ন যুদ্ধে আহত হওয়া ইসরায়েলি সেনাদের প্রায় ৭০ শতাংশ আবার সামরিক দায়িত্বে ফিরেছেন বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী।

সেনাবাহিনীর তথ্য অনুযায়ী, দেশটির প্রতিরক্ষা ব্যবস্থার সংশ্লিষ্ট বিভাগে বর্তমানে প্রায় ৩১ হাজার আহত সেনার নাম নিবন্ধিত রয়েছে।

রোববার থেকে শুরু হতে যাওয়া ‘ইসরায়েলি সামরিক ব্যবস্থায় আহত ব্যক্তি ও শত্রুতামূলক কর্মকাণ্ডের শিকারদের প্রতি কৃতজ্ঞতা সপ্তাহ’ উপলক্ষে এসব তথ্য প্রকাশ করা হয়েছে।

এসজেড
আরও পড়ুন
সর্বশেষপঠিত