ইসরায়েলি হামলায় তেহরানে নিহত ৭৮

আপডেট : ১৩ জুন ২০২৫, ০৯:০৫ পিএম

ইরানের বিভিন্ন স্থানে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল। এর মধ্যে দেশটির রাজধানী তেহরানের একাধিক স্থানে ভয়াবহ ধ্বংসযজ্ঞ চালিয়েছে তারা। এ হামলায় কমপক্ষে ৭৮ জন নিহত এবং ৩২৯ জন আহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম।

ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ফার্স এক প্রতিবেদনে জানিয়েছে, ‘শুক্রবার (১৩ জুন) তেহরানে ইহুদিবাদী ইসরায়েলের হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭৮ জনে দাঁড়িয়েছে। এছাড়া আরও ৩২৯ জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।’

বেসরকারিভাবে দেওয়া এই পরিসংখ্যানে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি। সরকারিভাবে এখনও পর্যন্ত হতাহতের সংখ্যা প্রকাশ করেনি কর্তৃপক্ষ।  

শুক্রবার ভোরে ইরানের পারমাণবিক কর্মসূচি এবং দূরপাল্লার ক্ষেপণাস্ত্র কারখানা লক্ষ্য করে প্রায় ২০০ যুদ্ধবিমান দিয়ে ব্যাপক হামলা শুরু করে ইসরায়েল। এই হামলায় ইরানের দুই শীর্ষ সামরিক কমান্ডার এবং কমপক্ষে ছয় শীর্ষ পরমাণু বিজ্ঞানী নিহত হন। জবাবে ইসরায়েলের দিকে প্রায় ১০০টি ড্রোন ছোঁড়ে তেহরান। তবে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী দাবি করেছে, ইসরায়েলের দিকে ছোঁড়া সব ইরানি ড্রোন সফলভাবে ভূপাতিত করা হয়েছে।

AHA
আরও পড়ুন
সর্বশেষপঠিত