বিমানবাহী রণতরী পাঠানোর সিদ্ধান্ত নিতে বিলম্ব করায় ব্রিটেনের প্রধানমন্ত্রী কেইর স্টারমারের প্রতি ব্যাপক ক্ষোভ ঝেড়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করা এক বার্তায় প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, প্রধানমন্ত্রী স্টারমারের এই ‘আচরণ’ ‘মনে রাখবেন’ বলে হুমকিও দিয়েছেন তিনি।
শনিবার ট্রুথ সোশ্যাল পোস্টে ট্রাম্প বলেছেন, “আমাদের বড় মিত্র, সম্ভবত সবচেয়ে ঘনিষ্ট মিত্র যুক্তরাজ্য অবশেষে আমাদের সাহায্যার্থে মধ্যপ্রাচ্যে দু’টি বিমানবাহী রণতরী পাঠানোর ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে। এমন এক সময়ে তিনি এ সিদ্ধান্ত নিলেন যখন আমরা যুদ্ধ জিততে চলেছি।”
“আপনাকে ধন্যবাদ, প্রধানমন্ত্রী স্টারমার। এখন আর এই রণতরী আমাদের কোনো কাজে আসবে না…তবে আমরা এটা মনে রাখব। আমরা (যুদ্ধ) জিতে যাওয়ার পর যারা আমাদের পক্ষে যুদ্ধে যুক্ত হতে চায় তাদের কোনো প্রয়োজন আমাদের নেই।”
উল্লেখ্য, গতকাল শনিবার ব্রিটেনের প্রধানমন্ত্রী জানিয়েছেন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সহযোগিতা করতে মধ্যপ্রাচ্যের রওনা হওয়ার জন্য ব্রিটেনের দু’টি বিমানবাহী রণতরী প্রস্তুত আছে। একই দিন যুক্তরাজ্যের বিমান বাহিনীর পক্ষ থেকে দেওয়া পৃথক এক বিবৃতিতে বলা হয়, মধ্যপ্রাচ্যে ব্রিটেনের বিমান ঘাঁটিও ব্যবহার করতে পারে যুক্তরাষ্ট্র।
ব্রিটেনের বিমান বাহিনীর বিবৃতির ব্যাপারে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতিক্রিয়া জানতে চেয়েছিলেন সাংবাদিকরা। জবাবে তিনি বলেছেন, “এখন আর আমাদের প্রয়োজন নেই। এটা সঠিক সময় নয়। তারা যদি দু’সপ্তাহ আগে এটা আমাদের জানাতো, তাহলে ব্যাপারটি সুন্দর হতো।” সূত্র : সিএনএন
লেবাননের হোটেলে ইসরায়েলি হামলা, নিহত ৪
