'আমাদের কারো সাহায্যের দরকার নেই', ট্রাম্পের ক্ষোভ

আপডেট : ১৭ মার্চ ২০২৬, ১০:২০ পিএম

ইরানকে ঘিরে চলমান সামরিক অভিযানে ন্যাটো মিত্রদের কঠোর সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের এই অভিযানে জোটভুক্ত অধিকাংশ দেশ জড়াতে চায় না এবং এতে তিনি মোটেও বিস্মিত নন।

নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক দীর্ঘ বার্তায় ট্রাম্প বলেন, ন্যাটোকে তিনি বরাবরই একমুখী সম্পর্ক হিসেবে দেখেছেন।

তার দাবি, যুক্তরাষ্ট্রের সামরিক সাফল্য এতটাই স্পষ্ট যে এখন আর ন্যাটো দেশগুলোর সহায়তা তাদের প্রয়োজন নেই।

ট্রাম্প লেখেন, অধিকাংশ ন্যাটো মিত্র জানিয়েছে তারা ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে যুক্ত হতে চায় না। এ প্রসঙ্গে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের অর্জিত সামরিক সাফল্যের কারণে এখন তাদের ন্যাটো দেশগুলোর সহায়তা 'প্রয়োজনও নেই, আগেও ছিল না'।

তিনি আরও বলেন, শুধু ন্যাটো নয়, জাপান, অস্ট্রেলিয়া বা দক্ষিণ কোরিয়ার সহায়তাও যুক্তরাষ্ট্রের দরকার নেই।

ট্রাম্পের ভাষায়, বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের 'কারও সাহায্যের প্রয়োজন নেই'।

AS/AHA
আরও পড়ুন