মিসাইলে ট্রাম্পের ছবি সেঁটে ইরানের মনস্তাত্ত্বিক যুদ্ধ

আপডেট : ২৪ মার্চ ২০২৬, ১১:২৬ এএম

রণক্ষেত্র ছাপিয়ে এবার সরাসরি মনস্তাত্ত্বিক যুদ্ধে মেতেছে ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবি সম্বলিত একটি শক্তিশালী মিসাইলের ভিডিও প্রকাশ করে বিশ্বজুড়ে তোলপাড় সৃষ্টি করেছে দেশটির অভিজাত বাহিনী ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (IRGC)। তেহরানের এই পদক্ষেপকে বিমূর্ত হুমকি ছেড়ে সরাসরি মার্কিন নেতৃত্বের ওপর আঘাতের সংকেত হিসেবে দেখছেন বিশ্লেষকরা।

আইআরজিসি-র প্রকাশিত ওই ভিডিওতে দেখা যায়, একটি ‘কিয়াম’ ব্যালিস্টিক মিসাইল উৎক্ষেপণের জন্য প্রস্তুত করা হচ্ছে। সবচেয়ে শিউরে ওঠার মতো বিষয় হলো, মিসাইলটির ওপর ডোনাল্ড ট্রাম্পের ছবি সেঁটে দেওয়া হয়েছে। ভিডিওতে লাল হরফে লেখা এক বার্তায় সরাসরি আমেরিকা ও ইসরায়েলের ধ্বংসের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এটি ইরানের রণকৌশলে এক অভূতপূর্ব পরিবর্তন, যেখানে তারা সরাসরি কোনো বিশ্বনেতাকে লক্ষ্যবস্তু বানানোর প্রকাশ্য ঘোষণা দিচ্ছে।

এই প্ররোচনামূলক ভিডিওটি এমন সময় সামনে এল যখন ইরান তাদের ‘অপারেশন প্রমিস সাদিক-৪’-এর ৭৬তম ধাপ বা ঢেউ (Wave) শুরুর দাবি করেছে। কিয়াম, জুলফিকার এবং খাইবার শেকান মিসাইলের গর্জনে বর্তমানে পুরো মধ্যপ্রাচ্য রণক্ষেত্রে পরিণত হয়েছে।

DR/SN
আরও পড়ুন
সর্বশেষপঠিত