পাইলটদের উদ্ধার অভিযানে যাওয়া মার্কিন হেলিকপ্টারও ভূপাতিত

আপডেট : ০৩ এপ্রিল ২০২৬, ১০:১৫ পিএম

ইরানে যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার ঘটনার পর পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে একজন মার্কিন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে যুদ্ধবিমানটি হারানোর বিষয়টি স্বীকার করার পর নতুন করে আরেকটি দাবি সামনে এসেছে।

ইরানের রাষ্ট্রীয় ঘনিষ্ঠ সংবাদমাধ্যম মেহর নিউজ এজেন্সি জানিয়েছে, ভূপাতিত যুদ্ধবিমানের পাইলটদের খুঁজতে ঘটনাস্থলে পাঠানো একটি মার্কিন উদ্ধারকারী হেলিকপ্টারকেও গুলি করে নামানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে হেলিকপ্টারটি ভূপাতিত করা হয়। এতে উদ্ধার অভিযানে নতুন করে বড় ধাক্কা লাগে বলে দাবি করা হয়েছে।

এর আগে একজন মার্কিন কর্মকর্তা আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, ইরানে একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার পর নিখোঁজ পাইলটদের খুঁজতে অভিযান চালানো হচ্ছে। সেই প্রেক্ষাপটেই উদ্ধার তৎপরতার অংশ হিসেবে হেলিকপ্টারটি পাঠানো হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।

তবে হেলিকপ্টার ভূপাতিত হওয়ার এই দাবির বিষয়ে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সূত্র: আল–জাজিরা

AS/AHA
আরও পড়ুন