অন্তর্বর্তী সমঝোতা লঙ্ঘনের অভিযোগ তুলে ইরানের বিরুদ্ধে আরও কঠোর সামরিক পদক্ষেপের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, তেহরান চুক্তির শর্ত ভঙ্গ করেছে এবং এর জবাবে যুক্তরাষ্ট্র ‘খুবই কঠোর’ হামলা চালাবে।
হোয়াইট হাউসের প্রকাশিত এক বিবৃতিতে ট্রাম্প বলেন, ‘সবকিছু চূড়ান্ত হয়ে গিয়েছিল। কিন্তু এরপর তারা চুক্তি ভেঙে দিয়েছে। তারা সব সময়ই এমন করে। এদের সঙ্গে আমরা ১০টি চুক্তি করেছি, আর প্রতিবারই তারা তা ভেঙেছে। তাই এবার আমরা তাদের ওপর খুবই কঠোরভাবে আঘাত হানব।’
ইরানের কঠোর সমালোচনা করে ট্রাম্প আরও বলেন, ‘তারা একটি খারাপ গোষ্ঠী। বহুদিন ধরেই তাদের আচরণ এমন।’
মার্কিন প্রেসিডেন্টের এই মন্তব্য এমন এক সময় এলো, যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক উত্তেজনা নতুন করে বেড়েছে। দুই দেশের মধ্যে সাম্প্রতিক পাল্টাপাল্টি হামলা ও হরমুজ প্রণালিকে ঘিরে বিরোধের কারণে কূটনৈতিক পরিস্থিতিও ক্রমেই জটিল হয়ে উঠছে। সূত্র: আলজাজিরা
'সমঝোতা ভাঙেনি ইরান, দায় যুক্তরাষ্ট্রের'
'হরমুজে মার্কিন হস্তক্ষেপ মানবে না ইরান'