মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি এখন পুরোপুরি মার্কিন যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে রয়েছে। একই সঙ্গে তিনি স্পষ্ট জানিয়েছেন, তিনি ইরানকে বিন্দুমাত্র বিশ্বাস করেন না।
মঙ্গলবার (১১ আগস্ট) ওহাইও সফর শেষে মেরিল্যান্ডের জয়েন্ট বেস অ্যান্ড্রুজে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প বলেন, আমি ইরানকে বিশ্বাস করি না। কেন- আপনারা কি বলছেন আমি ইরানকে বিশ্বাস করি!? আমি হলাম শেষ ব্যক্তি যে ইরানকে বিশ্বাস করবে।
ইরান তার সাথে প্রতারণা করেছে উল্লেখ করে ট্রাম্প আরও বলেন, তারা আমার কাছে ক্রমাগত মিথ্যা বলেছে।
হরমুজ প্রণালির বর্তমান পরিস্থিতি নিয়ে তিনি জোর দিয়ে বলেন, হরমুজ প্রণালির ওপর এই মুহূর্তে আমাদের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। তাদের কোনো নিয়ন্ত্রণ নেই, নিয়ন্ত্রণ সম্পূর্ণ আমাদের হাতে। এটি এখন আমাদের দখলেই আছে।
উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারি মাসের শেষ দিকে ইরান ও মার্কিন-ইসরায়েল যুদ্ধ শুরুর পর থেকেই মধ্যপ্রাচ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে। সংঘাত অবসানে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে এখনো চূড়ান্ত কোনো চুক্তি হয়নি। অন্যদিকে হরমুজ প্রণালি বন্ধ থাকার কারণে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
আজ পূর্ণ সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব অঞ্চলে
ইয়েমেন অভিযানে ১৫৩ জন নিহতের কথা স্বীকার করলো পেন্টাগন