পবিত্র কোরআন ছুঁয়ে শপথ নিবেন প্রথম মুসলিম মার্কিন সিনেটর

আপডেট : ১৩ নভেম্বর ২০২৬, ০৭:১৪ পিএম

পবিত্র কোরআন ছুঁয়ে মার্কিন সিনেটর হিসেবে শপথ নেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন মিশিগান থেকে নির্বাচিত সিনেটর আবদুল এল-সাইয়েদ। তবে পবিত্র গ্রন্থটির কোন কপিটি ব্যবহার করবেন তিনি, সে বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সামা টিভির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, গতকাল এনপিআরের নিউজমেকার্স অনুষ্ঠানে সাংবাদিক লেইলা ফাদেলের সঙ্গে আলাপকালে এল-সাইয়েদ দুটি সম্ভাব্য পছন্দের কথা উল্লেখ করেন। এর একটি হলো সাবেক মার্কিন প্রেসিডেন্ট টমাস জেফারসনের ব্যক্তিগত সংগ্রহে থাকা কোরআনের কপি এবং অন্যটি মিশিগান বিশ্ববিদ্যালয়ে সংরক্ষিত অঙ্গরাজ্যটির প্রথম ও অতি প্রাচীন কোরআনের কপি।

আমি সম্ভবত কোরআন ছুঁয়েই শপথ নেব উল্লেখ করে এল-সাইয়েদ বলেন, তবে কোন কোরআনটি, তা আমরা এখনও নিশ্চিত নই।

তিনি বলেন, টমাস জেফারসনের কাছে কোরআনের একটি কপি ছিল। কিথ এলিসন যখন কংগ্রেসে শপথ নিয়েছিলেন, তখন তিনি ওই কপিটি ছুঁয়ে শপথ নিয়েছিলেন। এছাড়া মিশিগান অঙ্গরাজ্যের প্রথম কোরআনটিও রয়েছে, যা মিশিগান বিশ্ববিদ্যালয়ে সংরক্ষিত। এটি অনেক পুরোনো এবং সেটিও পছন্দ হতে পারে। তাই এখনও জানি না, তবে আমি কোরআন ছুঁয়েই শপথ নেব।

এমএজেড
আরও পড়ুন
সর্বশেষপঠিত