লোহিত সাগরে নিরাপত্তা জোরদার করতে ইউরোপীয় ইউনিয়নের নৌ মিশন অ্যাসপাইডের অংশ হিসেবে দুটি যুদ্ধজাহাজ পাঠানোর ঘোষণা দিয়েছে ফ্রান্স। এ তথ্য জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।
ম্যাক্রোঁ বলেন, এই মিশনের উদ্দেশ্য পুরোপুরি প্রতিরক্ষামূলক ও নিরাপত্তা নিশ্চিত করা। তার ভাষায়, আমরা এমন একটি উদ্যোগ বাস্তবায়নের প্রক্রিয়ায় আছি যা সম্পূর্ণভাবে সুরক্ষামূলক। এটি ইউরোপীয় ও অ ইউরোপীয় উভয় দেশের সহযোগিতায় পরিচালিত হবে।
সাইপ্রাসের প্রেসিডেন্ট নিকোস ক্রিস্টোদুলিদেস এবং গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিতসোতাকিসের সঙ্গে বৈঠকের পর ম্যাক্রোঁ এ কথা বলেন। বৈঠকে লোহিত সাগর অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি এবং সমুদ্রপথে বাণিজ্যিক জাহাজ চলাচল সুরক্ষার বিষয়টি গুরুত্ব পায়।
সূত্র: আলজাজিরা
মোজতবা খামেনিকে 'বাবার চেয়েও ভয়ংকর' বলছেন ইরানিরা
এবার বাহরাইনে আঘাত হানলো মার্কিন ক্ষেপণাস্ত্র
