বাংলাদেশের স্বাধীনতা দিবসে রাজা চার্লসের শুভেচ্ছা

আপডেট : ২৬ মার্চ ২০২৬, ০৭:১৬ পিএম

যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লস বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে রাষ্ট্রপতি ও জনগণের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। বার্তায় তিনি বাংলাদেশের নেতৃত্ব ও জনগণের প্রতি অভিনন্দন জানিয়ে তাদের সমৃদ্ধ ভবিষ্যৎ কামনা করেন।

রাজা বার্তায় বলেন, কমনওয়েলথের অভিন্ন মূল্যবোধ ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে দুই দেশের দীর্ঘস্থায়ী অংশীদারিত্বকে তিনি গভীরভাবে স্মরণ করছেন। তিনি যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশী প্রবাসীদের অবদানকেও বিশেষভাবে উল্লেখ করেন, যা ব্রিটিশ সমাজকে সমৃদ্ধ করছে এবং দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও জোরদার করছে।

বিশ্বব্যাপী অনিশ্চয়তার এই সময়ে ঐক্যের গুরুত্ব তুলে ধরে রাজা চার্লস আশাবাদ ব্যক্ত করেন, কমনওয়েলথ কাঠামোর মধ্যে দুই দেশের সহযোগিতা অব্যাহত থাকবে।

তিনিই জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও টেকসই উন্নয়ন ক্ষেত্রেও যৌথ প্রচেষ্টার গুরুত্ব উল্লেখ করেন এবং বাংলাদেশের নেতৃত্বের প্রশংসা করেন। তিনি বলেন, জলবায়ু কার্যক্রমে আমাদের সহযোগিতা সম্পর্ককে শক্তিশালী করছে এবং পরিবেশ সুরক্ষা ও সমৃদ্ধ ভবিষ্যৎ নিশ্চিত করতে বাংলাদেশের দৃঢ় নেতৃত্বকে তিনি অত্যন্ত মূল্যায়ন করেন।

বার্তার শেষাংশে রাজা চার্লস বাংলাদেশের জনগণের শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতির জন্য শুভকামনা জ্ঞাপন করেন।

AS/AHA
আরও পড়ুন