যুদ্ধবিরতির সময় বাড়ানো, কূটনৈতিক টেবিলে আলোচনা, শান্তিচুক্তিতে পৌঁছাতে প্রস্তাব, পাল্টা প্রস্তাব, প্রস্তাব প্রত্যাখ্যান এসবের মধ্যেই পুরোদমে হামলা পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান। মধ্যপ্রাচ্যে নেমে আসা উত্তেজনার পারদ ফের তুঙ্গে। তাই ইরান ও যুক্তরাষ্ট্রকে নতুন করে শুরু হওয়া হামলা-পাল্টা হামলা বন্ধ করে আলোচনার টেবিলে ফেরার আহ্বান জানিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান।
বুলগেরিয়ার রাজধানী সোফিয়ায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হাকান ফিদান বলেন, সংঘাত আরও বিস্তৃত হওয়ার আগেই উভয় পক্ষের উচিত কূটনৈতিক প্রক্রিয়ায় ফিরে যাওয়া এবং চলমান শান্তি আলোচনা সফলভাবে শেষ করার চেষ্টা করা।
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী জানান, তুরস্ক ওয়াশিংটন, তেহরান এবং মধ্যস্থতাকারী পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখছে। আঞ্চলিক স্থিতিশীলতা নিশ্চিত করতে আলোচনার মাধ্যমে একটি সমঝোতায় পৌঁছানোই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে তিনি মনে করেন।
হাকান ফিদানের মতে, সামরিক উত্তেজনা বাড়তে থাকলে শুধু সংশ্লিষ্ট দেশগুলো নয়, পুরো অঞ্চল নতুন সংকটে পড়তে পারে। তাই সব পক্ষের উচিত সংঘাতের পরিবর্তে কূটনৈতিক পথকে অগ্রাধিকার দেওয়া।
যুদ্ধের মাঝামাঝি সময় থেকে শুরু করে সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা প্রচেষ্টায় পাকিস্তান মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে। পাকিস্তানের এই ভূমিকায় পূর্ণ সমর্থন জানিয়ে তুরস্কও ধারাবাহিকভাবে শান্তি আলোচনার পক্ষে অবস্থান নিয়ে আসছে। সূত্র: আলজাজিরা
ট্রাম্প-ইরানের পাল্টা হুমকিতে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ছে
১৮ মার্কিন সামরিক স্থাপনায় ইরানের সমন্বিত হামলা
মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান