যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া অন্তর্বর্তী সমঝোতা লঙ্ঘন করে ইরান উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে বলে মন্তব্য করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ। তাঁর মতে, এই হামলা চালিয়ে তেহরান ভুল সিদ্ধান্ত নিয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, ম্যাক্রোঁ মনে করেন, ইরানের সাম্প্রতিক হামলা যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার অন্তর্বর্তী সমঝোতার পরিপন্থী এবং তা আঞ্চলিক উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে পারে।
তবে সমালোচনার পাশাপাশি কূটনৈতিক প্রচেষ্টার প্রতি আশাবাদও ব্যক্ত করেছেন ফরাসি প্রেসিডেন্ট।
তিনি বলেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ঘোষিত ৬০ দিনের যুদ্ধবিরতির অংশ হিসেবে নির্ধারিত বৈঠকগুলো এখনো অব্যাহত থাকবে বলেই তিনি মনে করেন।
ম্যাক্রোঁর এই মন্তব্য এমন এক সময়ে এলো, যখন সামরিক উত্তেজনা বাড়লেও সংঘাত নিয়ন্ত্রণে রাখতে দুই পক্ষের মধ্যে কূটনৈতিক যোগাযোগ চালিয়ে যাওয়ার চেষ্টা অব্যাহত রয়েছে। তাঁর মতে, সংকট নিরসনে আলোচনার পথ খোলা রাখাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। সূত্র: ডন
নতুন করে সংঘাতে জড়ানোয় ইরান দায়ী: জার্মানি
ইরানের হামলায় আঞ্চলিক শান্তি বিঘ্নিত হচ্ছে: জিসিসি
ট্রাম্পের শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টায় এরদোয়ানের সাধুবাদ