ইরানের হামলার নিন্দা জানালো জার্মানি, ফ্রান্স ও যুক্তরাজ্য

আপডেট : ১৩ জুলাই ২০২৬, ১০:২৮ পিএম

হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ এবং উপসাগরীয় কয়েকটি দেশের ওপর ইরানের হামলার নিন্দা জানিয়েছে ইউরোপের তিন প্রভাবশালী দেশ, জার্মানি, ফ্রান্স ও যুক্তরাজ্য। একই সঙ্গে তারা যুদ্ধবিরতি পুনর্বহাল এবং সংঘাতে জড়িত পক্ষগুলোর মধ্যে পুনরায় আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে।

তিন দেশের পররাষ্ট্রমন্ত্রীরা এক যৌথ বিবৃতিতে বলেন, ‘হরমুজ প্রণালিতে বাণিজ্যিক নৌযান এবং কাতার, কুয়েত, ওমান ও জর্ডানসহ আঞ্চলিক দেশগুলোর ওপর ইরানের নিন্দনীয় হামলার আমরা তীব্র নিন্দা জানাই।’

জার্মানি, ফ্রান্স ও যুক্তরাজ্যকে নিয়ে গঠিত ‘ই-৩’ জোট বিবৃতিতে দ্রুত যুদ্ধবিরতি কার্যকর করার ওপর গুরুত্বারোপ করে। একই সঙ্গে তারা চলমান সংঘাত নিরসনে সংশ্লিষ্ট পক্ষগুলোকে আবারও আলোচনার টেবিলে ফিরে আসার আহ্বান জানায়।

ই-৩ জোটের মতে, কূটনৈতিক সংলাপ পুনরায় শুরু করা এবং যুদ্ধবিরতি পুনর্বহালই বর্তমান সংকট নিরসনের সবচেয়ে কার্যকর পথ। সূত্র: আলজাজিরা

AS
আরও পড়ুন