উসকানিতে পা না দিয়ে সংঘাত থেকে তুরস্ককে দূরে রেখেছি: এরদোয়ান

আপডেট : ১৯ অক্টোবর ২০২৬, ১০:৪০ পিএম

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, সরকারের সতর্ক ও পরিমিত পদক্ষেপের কারণে তাঁর দেশ আঞ্চলিক সংঘাত থেকে দূরে থাকতে পেরেছে। আশপাশের অঞ্চলে অস্থিতিশীলতা বাড়লেও উসকানিতে সাড়া না দিয়ে এবং বিভিন্ন ফাঁদ এড়িয়ে তুরস্ক পরিস্থিতি সামাল দিয়েছে বলে দাবি করেন তিনি।

আঙ্কারায় প্রেসিডেন্ট প্রাসাদে দেওয়া বক্তব্যে এরদোয়ান বলেন, আশপাশের সংঘাত থেকে তুরস্ককে দূরে রাখতে সক্ষম হয়েছে তাঁর সরকার। কোনো উসকানির কাছে নতি স্বীকার করা হয়নি এবং কোনো ফাঁদে পড়ে দেশকে সংঘাতের মধ্যে জড়িয়ে পড়তে দেওয়া হয়নি বলেও উল্লেখ করেন তিনি।

এরদোয়ান বলেন, অত্যন্ত কঠিন পরিস্থিতিগুলো সরকার বিচক্ষণতা, ধৈর্য ও বাস্তববুদ্ধির সঙ্গে মোকাবিলা করেছে। তাঁর মতে, সরকারের সতর্ক ও পরিমিত দৃষ্টিভঙ্গি আঞ্চলিক অস্থিরতার মধ্যেও তুরস্ককে সংঘাতের বাইরে রাখতে সহায়তা করেছে।

আঞ্চলিক উত্তেজনার মধ্যে তুরস্কের অবস্থান তুলে ধরে এরদোয়ান আরও বলেন, উসকানি এড়িয়ে চলা এবং পরিস্থিতি বিবেচনা করে পদক্ষেপ নেওয়ার মাধ্যমেই দেশটি সংঘাতে জড়িয়ে পড়া থেকে বিরত রয়েছে। সূত্র: ডন

এএস
আরও পড়ুন