ইসরায়েলের নির্বাচনে দুপুর ২টা পর্যন্ত ভোট পড়েছে ৪৪.৯ শতাংশ

আপডেট : ২৭ অক্টোবর ২০২৬, ০৮:০৪ পিএম

ইসরায়েলের পার্লামেন্ট নির্বাচনে স্থানীয় সময় দুপুর ২টা পর্যন্ত ৪৪ দশমিক ৯ শতাংশ ভোট পড়েছে। দেশটির কেন্দ্রীয় নির্বাচন কমিটির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম।

কেন্দ্রীয় নির্বাচন কমিটির ভারপ্রাপ্ত মহাপরিচালক ডিন লিভনে বলেন, ভোটদানের হার অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। ১৯৭৩ সালের পর দেশজুড়ে এমন ভোটদানের হার আর দেখা যায়নি বলে মন্তব্য করেন তিনি।

২০২২ সালের নির্বাচনে একই সময়ে ভোট পড়েছিল ৩৮ দশমিক ৯ শতাংশ। সেই তুলনায় এবার ভোটদানের হার বেড়েছে ৬ শতাংশ পয়েন্ট।

নির্বাচনে ভোটারদের এই বাড়তি উপস্থিতি দেশটির রাজনৈতিক পরিস্থিতিতে বিশেষ গুরুত্ব বহন করছে। তবে ভোটদানের হার বৃদ্ধি কোন দল বা জোটের পক্ষে যাবে, তা ভোট গণনা ও ফলাফল প্রকাশের আগে নিশ্চিত করে বলা সম্ভব নয়।

সূত্র: ইসরায়েলি গণমাধ্যম ও কেন্দ্রীয় নির্বাচন কমিটি

এএইচএ
আরও পড়ুন