শেষবার ছেলেকে দেখতে নাভালনির মায়ের আকুতি

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৩১ এএম

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে শেষবারের মতো ছেলেকে দেখতে আকুতি জানিয়েছেন তার মা লিউডমিলা। এক ভিডিও বার্তায় তিনি বলেন, ৫ দিন ধরে ছেলের মুখটি দেখতে চেয়েছি। কিন্তু সেই সুযোগ দেওয়া হয়নি। এমনকি ছেলের মরদেহ কোথায়, সেটিও জানানো হয়নি।

এই মা বলেন, ভ্লাদিমির পুতিন, আমি আপনাকে জিজ্ঞেস করছি। এর সবই আপনার ওপর নির্ভর করছে। শেষবারের মতো আমার ছেলেকে দেখতে দিন। আমি এখনই নাভালনির মরদেহ ফিরিয়ে দেওয়ার দাবি জানাচ্ছি, যাতে আমি শিষ্টাচার মেনে তাকে সমাহিত করতে পারি।

দেশটির সাইবেরিয়া প্যানাল কলোনির একটি কারাগারে শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) মারা গেছেন ৪৭ বছর বয়সী বিরোধী নেতা নাভালনি।

সূত্র : বিবিসি

FI
আরও পড়ুন