'শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে চায় পাকিস্তান' 

আপডেট : ২৫ এপ্রিল ২০২৬, ০৬:১৪ পিএম

আঞ্চলিক উত্তেজনা ও ইরান-যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আলোচনাকে কেন্দ্র করে মধ্যস্থতার ভূমিকা আরও স্পষ্ট করেছে পাকিস্তান। দেশটির উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেছেন, ইসলামাবাদ এই কূটনৈতিক প্রক্রিয়াকে সহায়তা করছে, যার মূল লক্ষ্য অঞ্চলজুড়ে শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করা।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সামাজিক যোগাযোগমাধ্যম বার্তায় জানানো হয়, ইসহাক দার আঞ্চলিক পরিস্থিতির সর্বশেষ অগ্রগতি পর্যালোচনার জন্য একটি বৈঠকে অংশ নেন। সেখানে তিনি পুনর্ব্যক্ত করেন যে পাকিস্তান ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সংলাপকে এগিয়ে নিতে সক্রিয়ভাবে সহায়তা করছে।

মন্ত্রণালয় আরও জানায়, এই উদ্যোগের উদ্দেশ্য শুধু দ্বিপাক্ষিক বা নির্দিষ্ট সংকট নয়, বরং বৃহত্তর আঞ্চলিক ও বৈশ্বিক স্থিতিশীলতা নিশ্চিত করা। 

একই সঙ্গে গণমাধ্যম ও সংশ্লিষ্ট পক্ষগুলোকে অনুরোধ করা হয়েছে যেন মধ্যস্থতা প্রক্রিয়া নিয়ে কেবলমাত্র সরকারি ও আনুষ্ঠানিক সূত্রের তথ্যের ওপর নির্ভর করা হয়।

পাকিস্তান নিজেদেরকে একটি সক্রিয় কূটনৈতিক সেতুবন্ধনের ভূমিকায় তুলে ধরছে, যেখানে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্ভাব্য সংলাপকে এগিয়ে নিতে ইসলামাবাদের ভূমিকা ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।  সূত্র: বিবিসি

AS
আরও পড়ুন
সর্বশেষপঠিত