নিউইয়র্ক টাইমসের সংবাদে 'পাকিস্তান শাসিত কাশ্মীর' বলায় ভারতের প্রতিবাদ

আপডেট : ৩০ জুলাই ২০২৬, ১০:২০ এএম

নিউইয়র্ক টাইমসে প্রকাশিত কাশ্মীর বিষয়ক একটি প্রতিবেদনের শিরোনাম নিয়ে আনুষ্ঠানিক আপত্তি জানিয়েছে ভারত।

যুক্তরাষ্ট্রে অবস্থিত ভারতীয় দূতাবাস এক বিবৃতিতে জানায়, প্রতিবেদনের শিরোনামে পাকিস্তানের 'অবৈধ' দখলে থাকা ভারতীয় ভূখণ্ডকে “পাকিস্তানি কাশ্মীর” হিসেবে উল্লেখ করা হয়েছে, যা 'ভুল এবং বিভ্রান্তিকর'।

নিউইয়র্কভিত্তিক সংবাদপত্রটি 'স্থানীয় নির্বাচন শুরু হতেই পাকিস্তানি কাশ্মীরে সংঘর্ষ' শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে। এতে স্থানীয় নির্বাচন চলাকালে পাকিস্তান-অধিকৃত কাশ্মীরে সংঘর্ষ ও সহিংসতার ঘটনা তুলে ধরা হয়।

এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ভারতীয় দূতাবাস বলেছে, নিউইয়র্ক টাইমসের এই শিরোনাম বিভ্রান্তিকর ও ভুল। ‘পাকিস্তানি কাশ্মীর’ বলে কিছু নেই; রয়েছে শুধু পাকিস্তান-অধিকৃত কাশ্মীর।

দূতাবাস আরও বলেছে, জম্মু ও কাশ্মীর এবং লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চল অতীতেও ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল, বর্তমানে আছে এবং ভবিষ্যতেও থাকবে। পাকিস্তান এসব অঞ্চলের কিছু অংশ অবৈধভাবে দখল করে রেখেছে এবং এখন সেখানে বসবাসকারী জনগণের বিরুদ্ধে সহিংসতা চালাচ্ছে।

নিউইয়র্ক টাইমসের ওই প্রতিবেদনে বলা হয়, কাশ্মীরের মিরপুর এলাকায় একটি মানবাধিকার সংগঠনের সদস্যরা পুলিশি সহিংসতার প্রতিবাদে সমবেত হলে তাদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ বাধে। প্রতিবেদনে ওই অঞ্চলকে 'পাকিস্তান-শাসিত কাশ্মীর' হিসেবে উল্লেখ করা হয়।

সূত্র: এনডিটিভি

Maz/YA
আরও পড়ুন
সর্বশেষপঠিত