মিয়ানমারের মধ্যাঞ্চলে একটি বৌদ্ধ বিহারে চালানো ভয়াবহ বিমান হামলায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এতে আরও ২০ জনের বেশি গুরুতর আহত হয়েছেন বলে দেশটির বিরোধী দল ও স্থানীয় অধিবাসীদের বরাতে জানা গেছে।
বার্তা সংস্থা এপির প্রতিবেদন থেকে জানা যায়, দেশটির মান্দালয় শহর থেকে প্রায় ৭৫ কিলোমিটার পশ্চিমে সাকাইং অঞ্চলের মিয়াউং টাউনশিপের 'সওয়ে লে ও' গ্রামের একটি বৌদ্ধ বিহার প্রাঙ্গণে সামরিক বাহিনীর একটি যুদ্ধবিমান থেকে ১৫ মিনিটের ব্যবধানে দুটি বোমা ফেলা হয়। ঘটনাটি ঘটে যখন বৌদ্ধদের ধর্মীয় উৎসব ‘বুদ্ধিস্ট লেন্ট’ উপলক্ষে শতাধিক লোক সপ্তাহব্যাপী প্রার্থনার জন্য বিহারে অবস্থান করছিলেন।
হামলায় নিহতদের মধ্যে ৩ জন নারী রয়েছেন। স্থানীয় সুশীল প্রতিরক্ষা দলের (CDSOM) মুখপাত্র নওয়ে ও নিশ্চিত করেছেন যে এ ঘটনায় প্রাণহানির সংখ্যা অন্তত ১৪ জন।
২০২১ সালে অং সান সু চির নেতৃত্বাধীন সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই দেশটিতে গৃহযুদ্ধ ও সশস্ত্র সংঘাত চলছে। সিএফআরের তথ্যমতে, এই দীর্ঘ সংঘাতে ইতোমধ্যে এক লাখেরও বেশি মানুষ নিহত হয়েছেন এবং ৫২ লাখ মানুষ গৃহহীন হয়েছেন।
তবে বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলার কথা বরাবরই অস্বীকার করে আসছে দেশটির সামরিক বাহিনী। তাদের দাবি, তারা শুধুমাত্র সশস্ত্র বিদ্রোহী ও সন্ত্রাসী লক্ষ্যবস্তুতেই এসব বিমান অভিযান পরিচালনা করে থাকে।
সূত্র: আল-জাজিরা
শামীম কায়সারকে ধর্ম প্রতিমন্ত্রী করায় প্রতিবাদ হেফাজতের
চ্যাটজিপিটিতে হত্যার পরিকল্পনা, গোয়েন্দাদের জানালো এআই