বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচের টিকিটের মূল্য প্রকাশ

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৫, ০১:০০ পিএম

আগামী বছর ভারতের ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে টি–টোয়েন্টি বিশ্বকাপ। এই বিশ্বকাপকে সামনে রেখে কলকাতার ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত ম্যাচগুলোর টিকিটের দাম ঘোষণা করেছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি)। সাধারণ দর্শক থেকে প্রিমিয়াম গ্যালারি, সবার জন্য রাখা হয়েছে বিভিন্ন ক্যাটাগরির টিকিট। দাম শুরু মাত্র ১০০ রুপি থেকে!

ইডেনে গ্রুপ পর্বের কয়েকটি ম্যাচে খেলবে বাংলাদেশ। বিশেষ করে বাংলাদেশ বনাম ইতালি ম্যাচের টিকিট তুলনামূলক কম দামে পাওয়া যাবে। অন্যদিকে, বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ এবং বাংলাদেশ বনাম ইংল্যান্ড ম্যাচগুলোতে দাম একটু বেশি। সুপার এইট ও সেমিফাইনালের টিকিট সবচেয়ে দামি।

কম দামের গ্রুপ ম্যাচ (যেমন: বাংলাদেশ বনাম ইতালি, ইংল্যান্ড বনাম ইতালি, ওয়েস্ট ইন্ডিজ বনাম ইতালি)- প্রিমিয়াম হসপিটালিটি (বি প্রিমিয়াম) ৪,০০০ রুপি, লোয়ার ব্লক বি ও এল ১,০০০ রুপি, লোয়ার ব্লক সি, এফ ও কে: ২০০ রুপি, লোয়ার ব্লক ডি, ই, জি, এইচ ও জে: ২০০ রুপি, আপার ব্লক (বি১, সি১, ডি১, এফ১, জি১, এইচ১, কে১, এল১) ১০০ রুপি

বেশি চাহিদার গ্রুপ ম্যাচ (বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশ বনাম ইংল্যান্ড)- প্রিমিয়াম হসপিটালিটি (বি প্রিমিয়াম) ৫,০০০ রুপি, লোয়ার ব্লক বি ও এল ১,৫০০ রুপি, লোয়ার ব্লক সি, এফ ও কে ১,০০০ রুপি, লোয়ার ব্লক ডি, ই, জি, এইচ ও জে ৫০০ রুপি, আপার ব্লক ৩০০ রুপি

সুপার এইট ও সেমিফাইনাল ম্যাচ- প্রিমিয়াম হসপিটালিটি (বি প্রিমিয়াম) ১০,০০০ রুপি, লোয়ার ব্লক বি ও এল ৩,০০০ রুপি, লোয়ার ব্লক সি, এফ ও কে ২,৫০০ রুপি (আনুমানিক, সিএবি থেকে বিস্তারিত শীঘ্রই), লোয়ার ব্লক ডি, ই, জি, এইচ ও জে ১,৫০০ রুপি, আপার ব্লক ৯০০ রুপি। 

এই দামের কারণে সাধারণ ক্রিকেটভক্তরাও সহজে মাঠে বসে খেলা উপভোগ করতে পারবেন। বিশেষ করে বাংলাদেশের সমর্থকদের জন্য ইডেনে টাইগারদের ম্যাচ দেখার সুবর্ণ সুযোগ। টিকিট বিক্রি শুরু হয়ে গেছে অনলাইনে।

AHA
আরও পড়ুন
সর্বশেষপঠিত