সংসদ নির্বাচনের ব্যালট যাচ্ছে জেলায় জেলায়

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫৮ এএম

আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনের আসন ভিত্তিক প্রার্থীর নাম ও মার্কাসহ ব্যালট পেপার রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠানো শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার (২ ফেব্রুয়ারি) ইসির উপসচিব রাশেদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘রোববার ১৩ জেলায় ব্যালট পেপার পাঠানো হয়েছে ঢাকা থেকে। আর আরও ৮টি জেলায় ব্যালট পেপার পাঠানো হচ্ছে। সংশ্লিষ্ট জেলার সব আসনের ব্যালট পেপার মুদ্রণ শেষে পাঠানো হচ্ছে।’

রোববার পাঠানো হয়েছে মেহেরপুর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, বাগেরহাট, দিনাজপুর, পঞ্চগড়, লালমনিরহাট, লক্ষ্মীপুর, বান্দরবান, খাগড়াছড়ি রাঙ্গামাটিসহ ১৩ জেলার ব্যালট। আজ পটুয়াখালী, বরিশাল, বরগুনা, পিরোজপুর, হবিগঞ্জ, চাপাইনবাবগঞ্জ, মুন্সিগঞ্জ ও গাজীপুর জেলায় পাঠানো হচ্ছে।

ঢাকা থেকে কঠোর নিরাপত্তার সঙ্গে ধাপে ধাপে ব্যালট পেপারসহ বিভিন্ন সামগ্রী পাঠানো হচ্ছে। রিটার্নিং অফিসারের কার্যালয়ে এসব নির্বাচন সামগ্রী সংরক্ষিত থাকবে; ভোটের আগের দিন কেন্দ্রেসমূহে পৌঁছানো হবে।

ইতোমধ্যে গণভোটের ব্যালট পেপার পাঠানো হয়ে গেছে। আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে।

AHA
আরও পড়ুন