টাকা বৈধ হলে ৫ কোটি বহন করলেও সমস্যা নেই: ইসি সচিব

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:১৬ পিএম

বৈধ টাকা হলে ৫০ লাখ নয়, প্রয়োজনে পাঁচ কোটি টাকা বহনেও সমস্যা নেই বলে জানিয়েছে নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। 

বুধবার (১১ ফেব্রুয়ারি) ভোটের সময় টাকা পরিবহনের সময় সীমা নিয়ে প্রশ্ন করা হলে ইসি সচিব সাংবাদিকদের এ তথ্য জানান।

ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধানকে ৫০ লাখ টাকাসহ আটক করেছে সৈয়দপুর বিমানবন্দর থানা পুলিশ। বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে তাকে আটক করা হয়।

ভোটের সময় একজন ব্যক্তি কত টাকা বহন করতে পারবে। একজন প্রার্থীকে আটক করা হয়েছে ৭৪ লাখ টাকা থাকার কারণে। এই বিষয়ে জানতে চাইলে সচিব বলেন, এই টাকা যদি বৈধ হয়, সোর্স যদি বৈধ হয়, তাহলে সমস্যা নাই। প্রয়োজনে পাঁচ কোটি টাকাও বহন করতে পারবে। আর যদি অবৈধ টাকা হয় তবে সেই ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনী দেখবে।

FJ
আরও পড়ুন