রাতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:১৯ পিএম

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশে ভাষণ দেবেন।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) উপদেষ্টার প্রেস  উইং থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

বার্তায় জানানো হয়, রাত ৯টা ১৫ মিনিটে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা। এই ভাষণ সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার। 

আগামীকাল মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে শপথ নিতে যাচ্ছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যরা। একইদিন বিকেল তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের মন্ত্রীরাও শপথ নেবেন।

ধারণা করা হচ্ছে, আজকের এই ভাষণটি জাতির উদ্দেশে দেওয়া তার শেষ ভাষণ। কারণ, আগামীকাল দেশে নতুন সরকার গঠিত হবে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৮ আগস্ট দায়িত্ব নেওয়ার পর দীর্ঘ দেড় বছর রাষ্ট্র সংস্কার ও একটি সুষ্ঠু নির্বাচন আয়োজনের গুরুদায়িত্ব পালন করেছেন ড. ইউনূস। আজকের ভাষণে তিনি তার সরকারের অর্জন, ভবিষ্যৎ বাংলাদেশের প্রত্যাশা এবং নতুন সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা ও বিদায়ী বক্তব্য দিতে পারেন।

FJ
আরও পড়ুন