পুরান ঢাকায় জুতার কারখানায় আগুন

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৩৪ এএম

রাজধানীর পুরান ঢাকায় একটি জুতার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাত ১০টা ৪৫ মিনিটে আগামাসি লেন এলাকার একটি সাততলা ভবনের চারতলায় এই আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে।

ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম বিষয়টি নিশ্চিত করে জানান, রাত ১০টা ৪৫ মিনিটে আগামাসি লেনের ওই ভবনে আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস। এরপর দ্রুত তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নেভানোর চেষ্টা চলছে।

তাৎক্ষণিকভাবে আগুনের কারণ বা ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

HN
আরও পড়ুন