ভাষা শহিদদের প্রতি বিরোধী জোটের দোয়া ও শ্রদ্ধা নিবেদন

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০২:২০ এএম

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহিদ দিবসে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন বিরোধী দলীয় এমপিরা। 

জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডা: শফিকুর রহমানের নেতৃত্বে ২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরে রাত ১২ টা ২৪ মিনিটে শ্রদ্ধা নিবেদন শেষে দোয়া মুনাজাত করেন নেতারা। দোয়া পরিচালনা করেন জামায়াত আমির।

এ সময় এনসিপির আহবায়ক নাহিদ ইসলাম এমপি, জামায়াতের নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম এমপি, অধ্যাপক মুজিবুর রহমান এমপি, সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান এমপি, এনসিপির আব্দুল হান্নান মাসুদ এমপিসহ অন্যান্য এমপিরা উপস্থিত ছিলেন।

 

HN
আরও পড়ুন