কেন্দ্রীয় শহীদ মিনারে প্রধান বিচারপতির শ্রদ্ধা

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১৫ এএম

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষাশহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। 

শনিবার (২১ ফেব্রুয়ারি) ভোর ৬টায় তিনি রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় প্রধান বিচারপতির সঙ্গে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা উপস্থিত ছিলেন। পুষ্পস্তবক অর্পণ শেষে তারা ভাষা আন্দোলনের বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।

উল্লেখ্য, এর আগে একুশের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে প্রথমে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং পরবর্তীতে প্রধানমন্ত্রী তারেক রহমান কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। রাষ্ট্র ও সরকার প্রধানের শ্রদ্ধা নিবেদনের পর থেকেই সাধারণ মানুষের জন্য শহীদ মিনার উন্মুক্ত করে দেওয়া হয়। ভোরে বিচারপতিদের শ্রদ্ধা নিবেদনের সময়ও শহীদ মিনার এলাকায় সর্বস্তরের মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।

DR/SN
আরও পড়ুন