আবারও বাড়লো সোনার দাম, কার্যকর যেদিন থেকে

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০১:০৩ পিএম

দেশের বাজারে সোনার দাম আবারও বাড়ানো হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সোমবার (২৩ ফেব্রুয়ারি) থেকে সোনার নতুন দাম কার্যকর করার ঘোষণা দিয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ২ লাখ ৬১ হাজার ৪০ টাকা নির্ধারণ করা হয়েছে।

সোমবার সকাল ১০টা থেকেই এই নতুন দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাজুস। এর আগে গত ২১ ফেব্রুয়ারি যখন শেষবার দাম সমন্বয় করা হয়েছিল, তখন ২২ ক্যারেট সোনার ভরি ছিল ২ লাখ ৫৮ হাজার ৮২৪ টাকা।

নতুন সমন্বয় অনুযায়ী সোনার বাজারমূল্য (ভরি প্রতি):

২২ ক্যারেট: ২ লাখ ৬১ হাজার ৪০ টাকা।

২১ ক্যারেট: ২ লাখ ৪৯ হাজার ১৪৩ টাকা।

১৮ ক্যারেট: ২ লাখ ১৩ হাজার ৫৬৮ টাকা।

সনাতন পদ্ধতি: ১ লাখ ৭৪ হাজার ৭৮৫ টাকা।

বাজুস জানিয়েছে, গহনা বিক্রির সময় নির্ধারিত মূল্যের সঙ্গে বাধ্যতামূলকভাবে ৫ শতাংশ ভ্যাট এবং ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত করতে হবে। তবে নকশা ও মানভেদে মজুরিতে তারতম্য হতে পারে।

চলতি ২০২৬ সালে এখন পর্যন্ত মোট ৩২ বার সোনার দাম সমন্বয় করেছে বাজুস। এর মধ্যে ২০ বার দাম বেড়েছে এবং ১২ বার কমেছে। উল্লেখ্য, গত ২০২৫ সালে সোনার দাম মোট ৯৩ বার সমন্বয় করা হয়েছিল, যার মধ্যে ৬৪ বারই ছিল বৃদ্ধির খবর।

এদিকে সোনার দাম বাড়লেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা ৬ হাজার ৭০৭ টাকা, ২১ ক্যারেট ৬ হাজার ৪১৫ টাকা এবং ১৮ ক্যারেট ৫ হাজার ৪৮২ টাকায় বিক্রি হচ্ছে। সনাতন পদ্ধতির রুপার দাম ৪ হাজার ৮২ টাকা।

DR/SN
আরও পড়ুন