ইরানের সংবাদমাধ্যম জানিয়েছে, 'সরকারি সিদ্ধান্ত অনুযায়ী গুরুত্বপূর্ণ খাদ্য ও কৃষিপণ্য রপ্তানি সাময়িকভাবে বন্ধ করা হয়েছে।' রপ্তানি নিষেধাজ্ঞা 'পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত' কার্যকর থাকবে।
স্থানীয় সূত্র জানাচ্ছে, তেহরান-এর অনেক মানুষ নিরাপত্তাহীনতার ভয়ে খাবার ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র মজুদ করছে। তারা আশঙ্কা করছেন, চলমান যুদ্ধ দীর্ঘস্থায়ী হতে পারে।
একইসঙ্গে কিছু বাসিন্দা নিরাপত্তার কারণে রাজধানী ত্যাগ করার কথাও জানিয়েছেন। এই পরিস্থিতি ইরানে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে উদ্বেগ ও অসুবিধা বৃদ্ধি করেছে।
ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, মার্কিন-ইসরায়েলি যৌথ হামলায় এখন পর্যন্ত ৭৮৭ জন নিহত হয়েছেন। এর মধ্যে অন্তত ১৭৬ শিশু রয়েছে। সূত্র: বিবিসি
সিআইএ-মোসাদের যে কৌশলে খামেনিকে হত্যা করা হয়
ইরাকে মার্কিন সৈন্যদের আবাসনে ড্রোন হামলা
