আজ ইরানে সবচেয়ে কঠোর হামলার দিন: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

আপডেট : ১০ মার্চ ২০২৬, ০৮:৪৭ পিএম

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ স্থানীয় সময় মঙ্গলবার (১০ মার্চ) ইরানের ওপর ‘সবচেয়ে তীব্র হামলার দিন’ আনার ঘোষণা দিয়েছেন। ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, আজ ‘আবারও সবচেয়ে তীব্র আঘাতের দিন’ হবে এবং ইরান মারাত্মকভাবে পরাজিত হয়ে যাচ্ছে।

হেগসেথের ভাষ্য অনুযায়ী, গত ২৪ ঘন্টায় ইরান থেকে নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্রের হার ছিল অতীতের তুলনায় সবচেয়ে কম। তিনি এটিকে ইরানের সামরিক সক্ষমতা হ্রাসের প্রমাণ হিসেবে উল্লেখ করেন এবং যুক্তরাষ্ট্রের সামরিক আক্রমণ আরও তীব্র করার সংকল্প পুনর্ব্যক্ত করেন।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, চলমান সামরিক অভিযানের লক্ষ্য হলো ইরানের প্রতিরোধ সক্ষমতাকে ক্ষুণ্ণ করা এবং অঞ্চলটিতে যুক্তরাষ্ট্রের আধিপত্য রক্ষা করা। তার মতে, এই ধরণের কৌশলগত হামলা ইরানের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করবে এবং মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ শক্ত করবে। সূত্র: আলজাজিরা

AS/SN
আরও পড়ুন
সর্বশেষপঠিত