এবার ইরানের শিকার মার্কিন এফ-১৮

আপডেট : ২৬ মার্চ ২০২৬, ০৭:২২ এএম

ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী তথা আইআরজিসি'র আকাশ-প্রতিরক্ষা ইউনিটের ক্ষেপণাস্ত্রের আঘাতে ভূপাতিত হয়েছে একটি মার্কিন এফ-১৮ জঙ্গিবিমান।

এই বাহিনীর নৌ-বিভাগের সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে নির্মিত নতুন বিমান প্রতিরক্ষা ব্যবস্থা বুধবার (২৫ মার্চ) বিকেলে ইরানের চাবাহার অঞ্চলের আকাশে এই জঙ্গিবিমানটিকে শনাক্ত করে এবং বিমানটি ভূপাতিত করার জন্য ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলে তা নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানে ও সেটি ভারত সাগরে পড়ে যায়। 

এ নিয়ে ইরানের সশস্ত্র বাহিনী আগ্রাসী মার্কিন ও ইসরায়েলি সন্ত্রাসী সেনাদের একটি এফ-৩৫ জঙ্গিবিমানসহ চারটি কৌশলগত গুরুত্বপূর্ণ জঙ্গি বিমান শিকার করতে সক্ষম হল। 

 

HN
আরও পড়ুন