ইরানের খারগ দ্বীপ 'খুব সহজেই' দখল করে নেওয়া যাবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
রোববার (২৯ মার্চ) ফিন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই কথা বলেছেন।
ইরানের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প বলেছেন, আমি মনে করি না দ্বীপটিতে তাদের কোনো প্রতিরক্ষা আছে। আমরা এটা খুব সহজেই নিতে পারতাম।
তিনি আরও বলেন, ‘সত্যি বলতে, আমার সবচেয়ে পছন্দের কাজ ইরানের জ্বালানি তেলের নিয়ন্ত্রণ নেওয়া। কিন্তু যুক্তরাষ্ট্রে কিছু বোকা লোক বলছে, আপনি এটা কেন করছেন? ওরা আসলেই বোকা।’
ট্রাম্প বলেন, ‘হয়তো আমরা খারগ দ্বীপের নিয়ন্ত্রণ নেব, কিংবা হয়তো নেব না। আমাদের হাতে অনেকগুলো বিকল্প আছে’।
তিনি আরও বলেন, ‘সেখানে (খারগ দ্বীপ) আমাদের কিছুদিন অবস্থান করতে হতে পারে।’ ইরানের পশ্চিম উপকূলের কাছে অবস্থিত খার্গ দ্বীপ দেশটির তেল রপ্তানির প্রধান কেন্দ্র।
পেন্টাগন ইতিমধ্যে এই দ্বীপকে সম্ভাব্য স্থল অভিযানের লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করছে বলে খবর বেরিয়েছে। তবে যুক্তরাষ্ট্র বলেছে, পূর্ণ আক্রমণের মতো কোনো অভিযান হবে না।
এদিকে, ইরানে স্থল হামলা চালাতে আসলে মার্কিন সেনারা ‘হাঙরের খাদ্যে’ পরিণত হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছে তেহরান।
সম্প্রতি ইসরায়েলে মিসাইল ছোঁড়ার সময় ডালিমের জুস পান করে ভাইরাল হওয়া ইরানি সেনাবাহিনীর মুখপাত্র এনরাহিম যুলফাকারি যুক্তরাষ্ট্রকে এ হুমকি দেন।
ইসলামিক রেভোলিউশন গার্ডস কর্পস (আইআরজিসি) রোববার (২৯ মার্চ) রোববার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
রাশিয়া থেকে তেল কিনছে ফিলিপাইন, বাড়বে দাম
৬০ দিনের মধ্যে শিক্ষাঙ্গনে রাজনীতি বাতিল করবে নেপাল
