৫ ড্রোন ভূপাতিতের দাবি কুয়েতের

আপডেট : ৩০ মার্চ ২০২৬, ১১:৪৯ এএম

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মাঝে কুয়েতের আকাশসীমায় অনুপ্রবেশ করা পাঁচটি ড্রোন ভূপাতিত করেছে দেশটির ন্যাশনাল গার্ড।

সোমবার (৩০ মার্চ) কুয়েতের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা (KUNA) ন্যাশনাল গার্ডের বরাতে এই তথ্য জানায় আলজাজিরা।

জানা গেছে, কুয়েতের আকাশসীমায় অনধিকার প্রবেশ করা এই ড্রোনগুলো শনাক্ত করার পরপরই সেগুলোকে লক্ষ্য করে গুলি চালানো হয় এবং সফলভাবে ধ্বংস করা হয়। তবে এই ড্রোনগুলো কোথা থেকে এসেছে বা এগুলোর লক্ষ্যবস্তু কী ছিল, সে বিষয়ে কুয়েত সরকারের পক্ষ থেকে এখনো বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

প্রসঙ্গত, গত কয়েক সপ্তাহ ধরে ইরান-ইসরায়েল এবং প্রতিবেশী দেশগুলোর মধ্যে চলমান সংঘাতের ফলে পুরো উপসাগরীয় অঞ্চলে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। বিশেষ করে ইরাক ও ইয়েমেন থেকে ড্রোন ও রকেট হামলার ঘটনা বৃদ্ধির প্রেক্ষাপটে কুয়েত তাদের গুরুত্বপূর্ণ স্থাপনা এবং তেল ক্ষেত্রগুলোর নিরাপত্তা জোরদার করেছে। এই ঘটনার পর দেশটির নিরাপত্তা বাহিনী সীমান্তবর্তী এলাকাগুলোতে নজরদারি আরও বাড়িয়েছে।

SN
আরও পড়ুন