মধ্যপ্রাচ্যে সংঘাত এখন এক সর্বাত্মক যুদ্ধের রূপ নিয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এক বিবৃতিতে দাবি করেছে, তাদের নৌবাহিনী আরব সাগরে একটি ইসরায়েলি কন্টেইনার জাহাজে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে সফল হামলা চালিয়েছে। একই সঙ্গে পারস্য উপসাগরীয় অঞ্চলে অবস্থিত মার্কিন সামরিক সরঞ্জাম ও জনবলের ওপর ড্রোন হামলার নতুন সিরিজ শুরু করেছে তেহরান।
আইআরজিসির অভিযানের বিবরণ
বাহরাইন: মানামা বিমানবন্দরের কাছে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহরের একটি উন্নত ড্রোন-প্রতিরোধী ব্যবস্থা (Anti-drone system) ইরানি ড্রোনের আঘাতে ধ্বংস হয়েছে।
কুয়েত: কুয়েতে অবস্থিত একটি মার্কিন ঘাঁটিতে হানা দিয়ে দুটি অত্যাধুনিক আর্লি-ওয়ার্নিং এয়ার ডিফেন্স রাডার গুঁড়িয়ে দিয়েছে ইরান।
সংযুক্ত আরব আমিরাত: আমিরাত উপকূলের একটি সামরিক ঘাঁটির বাইরে অবস্থানরত একদল মার্কিন মেরিন সেনাকে লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে।
ইসরায়েল: এর আগে মঙ্গলবার ভোরে ‘এমাদ’ ও ‘খুররামশাহর’ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে তেল-আবিব ও হাইফার সামরিক স্থাপনায় আঘাত হানে আইআরজিসি। সূত্র: আলজাজিরা
মধ্যপ্রাচ্যের যুদ্ধ বন্ধে চীন ও পাকিস্তানের আহ্বান
