ইরানের খাতামুল আম্বিয়া (সা. আ.) সামরিক ঘাঁটির কেন্দ্রীয় সদর দপ্তরের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল ইব্রাহিম জুলফাকারি জোর দিয়ে বলেছেন, মার্কিন-ইহুদিবাদী শত্রুদের নতজানু না করা পর্যন্ত ইসলামি প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনীর শক্তিশালী আক্রমণ অব্যাহত থাকবে।
তিনি আরো বলেছেন, মার্কিন-ইহুদিবাদী শত্রুদের বিরুদ্ধে ইসলামি প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনীর সফল অভিযানের ধারাবাহিকতায় ‘অপারেশন সাদেক প্রমিজ-৪ (সত্য প্রতিশ্রুতি-৪)-এর ৮৭তম তরঙ্গ চালানো হয়েছে।
তিনি আরো বলেন, ‘এই অঞ্চলের পাঁচটি মার্কিন ঘাঁটি এবং অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের দক্ষিণ, মধ্য ও উত্তরে অবস্থিত হাইফা, কিরিয়াত শমোনা, তেল আবিব, বীরশেবা, ডিমোনা, আল-খারজ, জুফির এবং ভিক্টোরিয়াসহ বিভিন্ন এলাকার নিয়ন্ত্রণ ও কমান্ড কেন্দ্র, ড্রোন হ্যাঙ্গার, রসদ, সহায়তা, অস্ত্রাগার এবং সন্ত্রাসী সৈন্যদের বিশেষ করে মার্কিন ও ইহুদিবাদী পাইলটদের গোপন আস্তানাগুলোকে ইমাদ, কিয়াম ও খোররামশাহর কঠিন ও তরল জ্বালানিচালিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম ধ্বংসকারী ড্রোন দিয়ে কার্যকরভাবে লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়েছে।’
ইরান যুদ্ধ ট্রাম্পের শর্ত অনুযায়ী শেষ হবে
