সাতক্ষীরায় নদী রক্ষা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল দশটায় সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান সিনিয়র সচিব মো. মোকসুমুল হাকিম চৌধুরী।
জেলা প্রশাসক মিজ কায়সার আজিজের সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন, জাতীয় পানি কমিশনের উপ-পরিচালক উপ-সচিব আব্দুল আল জাকি, জাতীয় পানি কমিশনের সহকারী পরিচালক মোহাম্মদ আশরাফুল হক, পানি প্রকৌশলী সহকারী প্রধান আহমদ শামস কাদির, সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড-১ এর নির্বাহি প্রকৌশলী মোঃ আশরাফুল আলম, পানি উন্নয়ন বোর্ড-২ এর নির্বাহি প্রকৌশলী আব্দুর রহমান তাযকিয়াসহ জেলা প্রশাসনের কর্মকর্তাগণ।
সভায় সাতক্ষীরার জলবদ্ধতা নিরসন, নদী ও খালের অবৈধ দখলদার উচ্ছেদসহ বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়। সভা শেষে অতিথিবৃন্দ সাতক্ষীরা প্রাণসায়র খাল, বেতনা নদীসহ বিভিন্ন নদীর পাড় পরিদর্শন করেন।
কেল্লা বাবার মাজারের দানবাক্সে রেকর্ড ১ কোটি ৩ লাখ টাকা