যুদ্ধবিরতিতে নেতানিয়াহুর নীরবতায় ইসরায়েলে ক্ষোভ

আপডেট : ০৮ এপ্রিল ২০২৬, ০২:৪৯ পিএম

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ঘোষিত দুই সপ্তাহের সাময়িক যুদ্ধবিরতি নিয়ে ইসরায়েলি সরকারের রহস্যময় নীরবতায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন দেশের প্রবীণ সাংবাদিক নিৎসান শাপিরা। এতে দেশটির বিরোধীদলীয় নেতা ও জনগণের রোষানলে পড়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

বুধবার (৮ এপ্রিল) তেহরানভিত্তিক তাসনিম নিউজ জানায়, চ্যানেল ১২-এর শাপিরা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্ন তুলেছেন, সাধারণ জনগণ কি আজ রাতে যুদ্ধবিরতি বিষয়ে কোনো আপডেট পাবে নাকি এখনও বিদেশি সংবাদমাধ্যমের ওপর নির্ভর করতে হবে। 

তিনি সরাসরি জানতে চেয়েছেন, নেতানিয়াহু বা কোনো ইসরায়েলি কর্মকর্তা কি জনগণের সঙ্গে কথা বলবেন বা নতুন তথ্য দেবেন। নাকি এখনো ইরানি সংবাদ সংস্থা ‘তাসনিম’ এবং পাকিস্তান সরকারের মুখপাত্রের দেওয়া বিবৃতির মাধ্যমেই পরিস্থিতির উন্নয়ন পর্যবেক্ষণ করতে হবে।

একই সময়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের দেওয়া ১০ দফা প্রস্তাব আলোচনার ভিত্তি হিসেবে গ্রহণ করেছেন। তিনি নিজস্ব সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, এটি আলোচনা করার জন্য নির্ভরযোগ্য ভিত্তি হতে পারে। সূত্র: তাসনিম নিউজ এজেন্সি

AS
আরও পড়ুন