ইরানি মুদ্রায় হরমুজ প্রণালির টোল পরিশোধের প্রস্তাব

আপডেট : ১০ এপ্রিল ২০২৬, ০৮:৩২ পিএম

ইরানের পার্লামেন্টের ন্যাশনাল সিকিউরিটি কমিশনের প্রধান জানিয়েছেন, হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজগুলোর ওপর আরোপিত ট্রানজিট ফি এখন থেকে ইরানের নিজস্ব মুদ্রা রিয়ালে নেওয়ার একটি প্রস্তাব সংসদে বিবেচনা করা হচ্ছে। মুম্বাইয়ে ইরানি কনস্যুলেট জেনারেলের শুক্রবার (১০ এপ্রিল) দেওয়া এক্স পোস্টের বরাতে এই তথ্য জানা গেছে।

অর্থনীতি বিশ্লেষকগণ এ ব্যাপারে আল জাজিরাকে দেওয়া মন্তব্যে বলছেন, এই পদক্ষেপ শুধু অর্থনৈতিক সিদ্ধান্ত নয়, বরং বৈশ্বিক আর্থিক ব্যবস্থায় যুক্তরাষ্ট্রের ডলারের আধিপত্যকে চ্যালেঞ্জ করার একটি কৌশলও হতে পারে। তারা আরও জানিয়েছেন, ইরান ও চীন যৌথভাবে আন্তর্জাতিক বাণিজ্যে ডলারের নির্ভরতা কমানোর উপায় খুঁজছে।

এর আগে হরমুজ প্রণালীতে চলাচল নিয়ন্ত্রণের সময় ইরান কার্যত একটি 'টোল বুথ' ব্যবস্থা চালু করেছিল বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়। সেই সময় কিছু বাণিজ্যিক জাহাজের কাছ থেকে চীনা ইউয়ানে ট্রানজিট ফি আদায়ের ঘটনাও ঘটেছে বলে দাবি করা হয়।

লয়েডস লিস্টের তথ্য অনুযায়ী, অন্তত দুইটি জাহাজ ২৫ মার্চের মধ্যে ইউয়ানে এই ফি পরিশোধ করেছিল। তবে কতগুলো জাহাজ এ ধরনের অর্থপ্রদান করেছে, তা নিয়ে এখনো স্পষ্ট পরিসংখ্যান পাওয়া যায়নি। সূত্র: আলজাজিরা

AS/AHA
আরও পড়ুন
সর্বশেষপঠিত