পারমাণবিক কার্যক্রম ৫ বছর স্থগিত রাখতে চায় ইরান

আপডেট : ১৪ এপ্রিল ২০২৬, ০৯:৪৪ এএম

নিজেদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম আগামী ৫ বছরের জন্য স্থগিত রাখার প্রস্তাব দিয়েছে ইরান। পাকিস্তানের ইসলামাবাদে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে দেশটি এই প্রস্তাব পেশ করে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ইরানের এই প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছে।

নিউইয়র্ক টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

নিউইয়র্ক টাইমস জানায়, ইরান ৫ বছরের কথা বললেও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ২০ বছরের জন্য পারমাণবিক কার্যক্রম স্থগিত রাখার দাবি জানানো হয়েছে। মূলত এই মেয়াদের সময়সীমা নিয়েই দুই দেশের মধ্যে বড় ধরনের মতপার্থক্য তৈরি হয়েছে।

সূত্রের খবর অনুযায়ী, আলোচনায় বড় ধরনের দ্বিমত থাকলেও দুই পক্ষই একটি শান্তি চুক্তিতে পৌঁছানোর পথ খুঁজছে বলে ইঙ্গিত পাওয়া গেছে। তবে এমন এক সময়ে এই আলোচনার খবর সামনে এলো, যখন যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই ইরানের সব বন্দরে কঠোর নৌ-অবরোধ কার্যকর করা শুরু করেছে। সূত্র: দ্য গার্ডিয়ান

YA
আরও পড়ুন
সর্বশেষপঠিত