৩৮ জাহাজকে ফিরিয়ে দিয়েছে সেন্টকম, ইরানে মার্কিন নৌ-অবরোধ অব্যাহত

আপডেট : ২৭ এপ্রিল ২০২৬, ০৯:০৬ এএম

ইরানের বন্দরগুলোতে মার্কিন সামরিক বাহিনীর জারি করা নৌ-অবরোধ চলছে। গত কয়েক দিনে ইরানি জলসীমায় প্রবেশের চেষ্টা করা অন্তত ৩৮টি জাহাজকে গতিপথ পরিবর্তন করতে বাধ্য করেছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (X) দেওয়া এক বার্তায় সেন্টকম এই তথ্য নিশ্চিত করেছে।

সেন্টকম জানিয়েছে, অবরোধ চলাকালে তারা ৩৮টি বাণিজ্যিক ও মালবাহী জাহাজকে হয় তাদের গতিপথ পরিবর্তন করতে বলেছে, অথবা যে বন্দর থেকে যাত্রা শুরু করেছিল সেখানে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছে।

যুক্তরাষ্ট্রের এই কঠোর অবস্থানের ফলে বর্তমানে ইরানি জলসীমায় কোনো জাহাজ প্রবেশ করতে পারছে না এবং সেখান থেকে কোনো জাহাজ বের হতেও দেওয়া হচ্ছে না।

এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া বার্তা উদ্ধৃত করে আল-জাজিরা জানিয়েছে, ইরানের সাথে যুদ্ধবিরতি আলোচনা বা প্রক্রিয়া চললেও দেশটির ওপর আরোপিত এই নৌ-অবরোধ এখনই শিথিল করা হবে না। 

ট্রাম্পের স্পষ্ট নির্দেশ—চুক্তি চূড়ান্ত না হওয়া পর্যন্ত ইরানের বন্দরগুলোর ওপর এই নিয়ন্ত্রণ বজায় রাখবে মার্কিন নৌবাহিনী।

YA
আরও পড়ুন