অভ্যন্তরীণ দ্বন্দ্বই ন্যাটো'র সবচেয়ে বড় হুমকি: পোলিশ প্রধানমন্ত্রী

আপডেট : ০২ মে ২০২৬, ০৮:৪৫ পিএম

পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক ন্যাটো জোটের অভ্যন্তরে চলমান সংকট ও বিভাজন নিয়ে কঠোর ভাষায় সতর্ক করেছেন। তিনি বলেন, 'আমাদের জোটের চলমান বিচ্ছিন্নতাই আজ সবচেয়ে বড় হুমকি। বাহ্যিক শত্রুর চেয়েও বিপজ্জনক হয়ে উঠছে এই অভ্যন্তরীণ ভাঙন। এই বিপর্যয়কর প্রবণতা থামাতে আমাদের সবাইকে প্রয়োজনীয় সব কিছু করতে হবে।'

টাস্কের এই মন্তব্য এমন এক সময়ে এসেছে, যখন ন্যাটো-এর সদস্য দেশগুলোর মধ্যে যুক্তরাষ্ট্রের ভূমিকা ও সাম্প্রতিক বৈদেশিক নীতিগত সিদ্ধান্ত ঘিরে টানাপোড়েন ক্রমেই বাড়ছে। বিশেষ করে ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অবস্থান ইউরোপীয় মিত্রদের মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতালি ও স্পেনের ভূমিকা নিয়ে প্রকাশ্যে অসন্তোষ জানিয়েছেন। তিনি ইঙ্গিত দিয়েছেন, প্রয়োজনে ওই দেশগুলো থেকে মার্কিন সেনা প্রত্যাহার করা হতে পারে। ট্রাম্পের দাবি, 'যখন যুক্তরাষ্ট্রের প্রয়োজন ছিল, তারা পাশে ছিল না',ইরান ইস্যুর প্রসঙ্গ টেনে তিনি এ মন্তব্য করেন।

এই বিভাজন যদি অব্যাহত থাকে, তবে তা শুধু ন্যাটোর সামরিক শক্তি নয়, বরং পুরো ট্রান্সআটলান্টিক নিরাপত্তা কাঠামোকেই দীর্ঘমেয়াদে দুর্বল করে দিতে পারে। সূত্র: আলজাজিরা

AS
আরও পড়ুন