দক্ষিণ লেবাননে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর ড্রোন হামলা

আপডেট : ০৬ মে ২০২৬, ০৮:৪৫ এএম

দক্ষিণ লেবাননের কানতারা শহরে ইসরায়েলি সেনাদের একটি সমাবেশের ওপর ড্রোন হামলা চালিয়েছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। মঙ্গলবার স্থানীয় সময় রাত ১১টা ৪৫ মিনিটে (জিএমটি ২০:৪৫) এই হামলা চালানো হয় বলে গোষ্ঠীটি এক বিবৃতিতে নিশ্চিত করেছে।

বিবৃতিতে হিজবুল্লাহ দাবি করেছে, তাদের আক্রমণকারী ড্রোনটি সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। ইসরায়েলি বাহিনীর পক্ষ থেকে যুদ্ধবিরতি লঙ্ঘন এবং দক্ষিণ লেবাননের বিভিন্ন গ্রামে বেসামরিক নাগরিকদের ওপর হামলার পাল্টা জবাব হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে তারা জানায়। গত কয়েক দিনে লেবাননের সীমান্তবর্তী গ্রামগুলোতে ইসরায়েলি বাহিনীর ক্রমবর্ধমান সামরিক তৎপরতা ও হতাহতের ঘটনার ফলে ওই অঞ্চলে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

হিজবুল্লাহর পক্ষ থেকে আরও জানানো হয়েছে যে, চুক্তি অনুযায়ী শত্রু পক্ষ আক্রমণ বন্ধ না করলে তারা তাদের প্রতিরোধ ব্যবস্থা অব্যাহত রাখবে। এই ড্রোন হামলার ঘটনায় ইসরায়েলি পক্ষের ক্ষয়ক্ষতির বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি। তবে সীমান্ত এলাকায় মোতায়েন থাকা সেনাদের মধ্যে এই হামলার পর ব্যাপক আতঙ্ক ও সতর্কতা দেখা দিয়েছে। সূত্র: আলজাজিরা

SN
আরও পড়ুন