ইরান যুদ্ধ আঞ্চলিক বিপর্যয় ডেকে এনেছে, দ্রুত সমাধানের আহ্বান চীনের

আপডেট : ১৫ মে ২০২৬, ০২:৩৫ পিএম

পারস্য উপসাগরীয় অঞ্চল এবং মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা বজায় রাখাকে বর্তমান সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে অভিহিত করেছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়।

ইরানের চলমান যুদ্ধ ওই অঞ্চলে মানবিক বিপর্যয় সৃষ্টি করেছে এবং এর ভয়াবহ সুদূরপ্রসারী প্রভাব রয়েছে উল্লেখ করে দ্রুত এই যুদ্ধ অবসানের আহ্বান জানিয়েছে বেইজিং।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এক বিবৃতিতে জানান, যত দ্রুত সম্ভব ইরান যুদ্ধ থেকে বের হওয়ার পথ খুঁজে বের করতে হবে। যুদ্ধ বন্ধ এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার লক্ষ্যে আলোচনার যে সুযোগ তৈরি হয়েছে, তা কোনোভাবেই হাতছাড়া করা উচিত নয় বলে মনে করে বেইজিং।

বিবৃতিতে আরও বলা হয়েছে, যেকোনো সংকটের সমাধানের জন্য সংলাপ এবং কূটনৈতিক আলোচনাই হচ্ছে সবচেয়ে উপযুক্ত পথ। বিশেষ করে আন্তর্জাতিক বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী কোনো ধরণের বাধা বা সমস্যা ছাড়াই উন্মুক্ত রাখা অত্যাবশ্যক বলে জোর দিয়েছে চীন।

YA
আরও পড়ুন