ফ্লোটিলা কর্মীদের নির্যাতনের অভিযোগ

ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে যাচ্ছে মালয়েশিয়া

আপডেট : ২৫ মে ২০২৬, ১২:৪৭ পিএম

গাজাগামী ত্রাণবাহী জাহাজের (ফ্লোটিলা) কর্মীদের অপহরণ এবং নির্যাতনের অভিযোগে ইসরায়েল সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে মামলা করার প্রস্তুতি নিচ্ছে মালয়েশিয়া সরকার। প্রয়োজনীয় তথ্য-উপাত্ত এবং সহায়ক প্রমাণ সংগ্রহের কাজ শেষ হলেই এই আইনি প্রক্রিয়া শুরু হবে।

স্থানীয় সংবাদমাধ্যম 'দ্য মালয় মেল'-এর একটি প্রতিবেদনের বরাতে এই তথ্য জানা গেছে। মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যের মুখ্যমন্ত্রী আমিরুদিন শারি জানিয়েছেন, মালয়েশিয়ান নাগরিকসহ ত্রাণবাহী জাহাজের কর্মীদের ওপর ইসরায়েলি বাহিনীর বর্বরতা, অপহরণ ও নির্যাতনের প্রতিক্রিয়ায় এই আইনি পদক্ষেপের পরিকল্পনা করা হয়েছে।

মুখ্যমন্ত্রী আমিরুদিন শারি দৃঢ়তার সাথে বলেন, আমরা চুপ করে থাকব না, আমরা থামব না। আমাদের আইনি দল আন্তর্জাতিক আইন লঙ্ঘনের সমস্ত নথিপত্র সংগ্রহ করছে। আমাদের কর্মীদের একাধিকবার অপহরণ করা হয়েছে এবং তাদের ওপর নির্যাতন চালানো হয়েছে।

তিনি আরও যোগ করেন, আমরা এই বিষয়টি আন্তর্জাতিক আদালতে নিয়ে যাব। এর পাশাপাশি আন্তর্জাতিক মহলে কূটনৈতিক চাপ অব্যাহত রাখা হবে এবং এই অন্যায়ের বিরুদ্ধে জনমত তৈরি করতে আমরা পুরো মালয়েশিয়াজুড়ে সফর করব। সূত্র: আল জাজিরা

YA
আরও পড়ুন