মার্কিন যুদ্ধবিমানের চাপে বেসামাল ইসরায়েলের বিমানবন্দরগুলো

আপডেট : ২৭ মে ২০২৬, ০৯:৪৪ এএম

ইসরায়েলের বিভিন্ন বিমানবন্দরে মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান এবং জ্বালানি সরবরাহকারী বিমানের "নজিরবিহীন" মোতায়েন লক্ষ্য করা গেছে।

বিমানবন্দরে মার্কিন সামরিক যানের এই অতিরিক্ত উপস্থিতির কারণে দেশটির বেসামরিক বিমান চলাচল এবং বিমানবন্দরের ধারণক্ষমতা মারাত্মকভাবে প্রভাবিত হচ্ছে। ইসরায়েলের রাষ্ট্রীয় গণমাধ্যম ‘কান’-এর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের বেন গুরিয়ন এবং র‍্যামন বিমানবন্দরের মতো গুরুত্বপূর্ণ স্থানগুলোতে ডজন ডজন মার্কিন সামরিক বিমান অবস্থান করছে, যা গণমাধ্যমটি সুনির্দিষ্টভাবে নথিবদ্ধ করেছে।

ইসরায়েলি গণমাধ্যম ‘কান’ আরও জানিয়েছে যে, ইরানের সাথে যুদ্ধবিরতি চলার পরও এই মার্কিন যুদ্ধবিমানগুলো ইসরায়েল ছেড়ে যায়নি, বরং সেখানেই অবস্থান করছে। এমনকি বর্তমান পরিস্থিতিতে বা "এই পর্যায়ে" বিমানগুলো ইসরায়েল ত্যাগ করবে—এমন কোনো সম্ভাবনা বা প্রত্যাশাও নেই। সূত্র: আল জাজিরা

YA
আরও পড়ুন
সর্বশেষপঠিত