আইনজীবী বেশে গ্যাংস্টারকে খুন

আপডেট : ০৮ জুন ২০২৩, ১২:০৪ পিএম

খবর সংযোগ ডেস্ক: ভারতের উত্তর প্রদেশে আদালতের বাইরে এক গ্যাংস্টারকে গুলি করে হত্যা করা হয়েছে। এতে আহত হয়েছেন দুই পুলিশ সদস্যসহ চারজন। হামলাকারী ব্যক্তি আইনজীবীর পোশাক পরে হামলা চালিয়েছে। হামলাকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (০৭ জুন) ভারতের উত্তর প্রদেশের লখনৌ জেলা আদালতের বাইরে প্রকাশ্যে এই খুনের ঘটনা ঘটে।

গ্যাংস্টারের নাম সঞ্জীব মহেশ্বরী ওরফে সঞ্জীব জিভা। হামলাকারীকে গ্রেফতার করা হলেও কেনো সে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে সে সম্পর্কে কিছুই জানা যায়নি। এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের ভিডিও ছড়িয়ে পড়েছে। 

সূত্র: এনটিডিভি

MB
আরও পড়ুন