দক্ষিণ গাজায় এক বিমান হামলায় হামাসের একজন কমান্ডারকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী।
সেনাবাহিনীর বিবৃতি অনুযায়ী, নিহত ব্যক্তি সাকর আবু করিম। তাকে হামাসের নুখবা ইউনিটের একটি সেলের কমান্ডার হিসেবে উল্লেখ করা হয়েছে। ইসরায়েলের দাবি, তিনি ২০২৩ সালের ৭ অক্টোবর কিসুফিম এলাকায় পরিচালিত অনুপ্রবেশ অভিযানের সঙ্গে জড়িত ছিলেন।
ইসরায়েল আরও জানিয়েছে, একই হামলায় হামাসের আরেক সদস্যও নিহত হয়েছেন, যিনি সংগঠনটির যোগাযোগ-সংক্রান্ত দায়িত্বে কাজ করতেন।
তবে এ বিষয়ে হামাসের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। ফলে ইসরায়েলের দাবির স্বাধীন যাচাই সম্ভব হয়নি।
গাজায় চলমান সংঘাতের মধ্যেই ইসরায়েল হামাসের সামরিক ও নেতৃত্ব কাঠামোকে লক্ষ্য করে অভিযান অব্যাহত রেখেছে বলে জানিয়েছে। সূত্র: আলজাজিরা
গ্রিসে হামাস-সংশ্লিষ্ট সন্দেহে ফিলিস্তিনি গ্রেপ্তার