ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘদিনের চলমান উত্তেজনা নিরসনে ঐতিহাসিক একটি সমঝোতার আভাস মিলেছে। দেশ দুটির মধ্যে একটি শান্তি চুক্তির চূড়ান্ত এবং সর্বসম্মত খসড়া প্রস্তুত করা হয়েছে বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।
ভূ-রাজনৈতিক অগ্রগতির এই বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক বার্তায় তিনি নিশ্চিত করেন ।
পাকিস্তানের প্রধানমন্ত্রী উল্লেখ করেন, শান্তি চুক্তিটিকে চূড়ান্ত রূপ দিতে এবং পরবর্তী পদক্ষেপগুলো সফলভাবে সম্পন্ন করতে ইসলামাবাদ বর্তমানে উভয় পক্ষের সাথেই অত্যন্ত নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে।
শাহবাজ শরিফ বিশ্ব রাজনীতিতে চরম উত্তেজনাপূর্ণ দুই দেশের সম্পর্ক উন্নয়নের এই প্রচেষ্টাকে এক অভূতপূর্ব মাইলফলক হিসেবে দেখছেন।
‘শান্তি এর আগে কখনো বর্তমান সময়ের মতো এতটা কাছাকাছি আসেনি’ বলেও আশাবাদ ব্যক্ত করে তিনি।
ধারণা করা হচ্ছে, পাকিস্তানের মধ্যস্থতা ও কূটনৈতিক প্রচেষ্টায় মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠায় এই চুক্তি বড় ধরনের অগ্রগতি। সূত্র: আল-জাজিরা।
সমঝোতা স্মারক প্রায় চূড়ান্ত: আরাঘচি
হরমুজের ভবিষ্যৎ নির্ধারণ করবে ইরান-ওমান